রেল ব্রিজে আটকে গেল বিজেপির পরিবর্তন রথ
দি নিউজ লায়নঃ রেল ব্রিজ আটকে গেল বিজেপির পরিবর্তন রথ। ঘটনাটি ঘটে গড়িয়া স্টেশনের কাছে রেল ব্রিজে। বৃহস্পতিবার ক্যানিং থেকে রওনা হয়ে রথটি বারুইপুর - সোনারপুর হয়ে যাওয়ার কথা ছিল গড়িয়ার পাঁচপোতা তে। কামালগাজি হয়ে পাঁচপোতা যাওয়ার রাস্তাতেই গড়িয়া স্টেশনের কাছে রেল ব্রিজে আটকে পড়ে পরিবর্তন যাত্রার রথ।
রথের উপরের কিছুটা অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রেলব্রিজের ধাক্কা লেগে। অবস্থা বেগতিক বুঝেই রথ থেকে নেমে পড়েন সাংসদ রূপা গাঙ্গুলী ও গিরিরাজ সিং। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক রা। ঘটনাস্থলে উপস্থিত হন কলকাতা পুলিশের একটি টিম।
এরপর প্রায় দু'ঘণ্টা চেষ্টায় রথটি কে উদ্ধার করে পুলিশ। তারপর নিয়ে আসা হয় গড়িয়া ঢালাই ব্রীজের কাছে। শীতলা এলাকাতে রাতে থাকবে রথটি। তারপর মেরামতি করে আজ শুক্রবার ভাঙ্গড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। ভাঙ্গড়ের এই রথে এদিন যাত্রা করবেন স্মৃতি ইরানি। এমনটাই জানানো হয়েছে বিজেপি সূত্রে।

Post a Comment